শিরোনাম
স্টাফ রির্পোটার ::- বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদে চরআইচা এলাকার মাদক সম্রাট মিজান মাঝি রয়েছেন ধরাছোয়ার বাইরে। স্থানীয়দের অভিযোগ উঠেছে বর্তমানে নতুন সাম্রাজ্য তুলেন তিনি। বিএনপির ওয়ার্ড কমিটি দেয়ার কথা বলেও হাতিয়ে নিচ্ছেন লক্ষ টাকা। মিজান মাঝি নিজেকে সায়েস্তাবাদ ইউনিয়নের বিএনপির একাংশ সদস্য সচিব দাবি করেন। এরা এলাকায় মাদক ঘাঁটি বানাচ্ছে কিনা তা পুলিশ নজরদারি করছে।
এবিষয়ে মিজান মাঝি মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন । এদিকে অনুসন্ধানে জানা গেছে, মিজান মাঝি ও তার রয়েছেন আরো দুই সহযোগী।এদের বিরুদ্ধে রয়েছে মাদক বিক্রির অভিযোগ।
স্থানীয়রা জানান, মিজান মাঝি রাত হলেই মাদক সহ বিভিন্ন বিষয়ে বেপরোয়া হয়ে ওঠে। তার বিরুদ্বে প্রতিবাদ করলে এলাকায় বশবাস করাই অসম্ভব। স্থানীয়রা প্রশাসনের সুদিষ্ঠি কামনা করেন।
এবিষয়ে এপিএস হারুন জানান, বিএনপির সাথে জড়িত থেকে কেউ মাদক সেবন বা বিক্রির সাথে জড়িত প্রমান হলে তাদের বিরুদ্বে দলিয় ভাবে ব্যবস্থা নেওয়া হবে।