শিরোনাম

| |

ফখরুলের পর শিমুলকে ডাকলেন খালেদা জিয়া

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 13, 2020 3:46 PM
Print Friendly and PDF

কারামুক্তির পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে গুলশানের ভাড়া বাসভবন ফিরোজায় ডেকে কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত মঙ্গলবার রাত ৯টা থেকে প্রায় সোয়া ঘণ্টা েেদশের করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিসহ নানা বিষয়ে শিমুল বিশ্বাসের কাছে জানতে চান সাবেক এই প্রধানমন্ত্রী।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে শিমুল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে শিমুল বিশ্বাসের ঘনিষ্ঠ এক নেতা বলেন, শিমুল বিশ্বাসের ওপর চেয়ারপারসনের আস্থার কোন কমতি নেই-তা এই সাক্ষাৎকারে মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে।

যদিও অনেকেই বলার চেষ্টা করছিলেন শিমুল বিশ্বাসকে খালেদা জিয়া আগের মতো পছন্দ করেন না, যার কারণে মুক্তির পর তাকে ফিরোজায় দেখা যায়নি। এটা ভুল প্রমাণিত হয়েছে।
এর আগে সোমবার রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বিষয়ে দলের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে কেউ কথা বলেননি।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজা হওয়ার দীর্ঘ ২ বছরেরও বেশি সময় পর গত ২৫ মার্চ নির্বাহী আদেশে মুক্তি পেয়ে বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ওঠেন খালেদা জিয়া।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 25, 2026
Fajr 5:00 am
Sunrise 6:15 am
Zuhr 11:45 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ