শিরোনাম

৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:৫৭

বরিশাল পাসপোর্ট অফিসে দুদকের অভিযানে দালাল আটক দুই!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক ::- বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন বরিশাল অফিসের একটি টিম তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, শাহিদা বেগম ও তার সহযোগী। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্মে সেবা প্রত্যাশীরা মারাত্মক ভোগান্তির শিকার হয়ে আসছিলেন। দালাল চক্রের সঙ্গে ওই অফিসের কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরাও জড়িত বলে অভিযোগ রয়েছে। এর আগে দুইবার দুদক অভিযান চালিয়ে কাউকে আইনের আওতায় নিয়ে আসতে না পারলেও এবার তৃতীয় দফায় তারা দুজনকে আটক করতে সক্ষম হয়েছে।

দুর্নীতি দমন কমিশন বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক এইচএম আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়ম বহির্ভূতভাবে কাজের অভিযোগ পেয়ে দুদক আজ অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা গ্রহণ করবেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 7, 2026
Fajr 5:00 am
Sunrise 6:11 am
Zuhr 12:09 pm
Asr 4:24 pm
Maghrib 6:07 pm
Isha 7:18 pm
Dhaka, Bangladesh
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ