শিরোনাম

৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:২৬

একেই বলে মানবতা” অসুস্থ আ.লীগ নেতার শয্যা পাশে  বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা দীর্ঘদিনের অসুস্থ মুর্শিদ উদ্দিন আহমেদের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে তাঁর গ্রামের বাড়িতে ছুটে যান কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি। অসুস্থ মুর্শিদ উদ্দিন আহমেদ চিকিৎসাধীন অবস্থায় শয্যাশায়িত আছেন।

রোববার (৮ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে শরীফুল আলম কুলিয়ারচর উপজেলার উছমানপুর গ্রামে মুর্শিদ উদ্দিন আহমেদের নিজ বাড়িতে গিয়ে তাঁর শয্যাপাশে বসে তাঁর স্বাস্থ্যের ও চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন।

বীরমুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদ একটানা ৪০ বছরেরও অধিক সময় ধরে কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।

তাঁর স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লিপি আক্তার বলেন, শারীরিক অসুস্থতার জন্য তাঁর স্বামীর দুটি পা কেটে ফেলতে হয়েছে। তার স্বামীর অসুস্থতার খবর পেয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি কুলিয়ারচরের কৃতি সন্তান মো. শরীফুল আলম সিআইপি সাহেব তার স্বামীকে দেখতে নেতা-কর্মীদের নিয়ে রাতের বেলায় তাদের বাড়িতে আসায় তিনি অত্যান্ত আনন্দ প্রকাশ করে বলেন, রাজনীতিটা আসলে এমনই হয়া উচিত। তিনি বিএনপির নেতা মো. শরীফুল আলমকে একজন মানবিক নেতা হিসেবে আখ্যায়িত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মো. মাসুদ রানা, সদস্য সচিব, মোখলেছুর রহমান মঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সালাম সুমন, পৌরস্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হারুন আল রশিদ হারুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একদল অন্য দলের প্রতি চরম শত্রু ভাবাপন্ন। এক দল অন্য দলের ধ্বংস কামনা করে। দেশের মানুষ প্রতিহিংসার রাজনীতি দেখে অভ্যস্ত হয়ে পড়েছে। রাজনৈতিক সম্প্রীতি ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ অনেকটাই হারিয়ে গেছে। বিশেষ করে বিএনপি ও আওয়ামী লীগ রাজনৈতিক অঙ্গনে পরস্পর বৈরী, দুই মেরুর দুই বাসিন্দা। আর এই প্রেক্ষাপটে বিএনপি নেতা শরীফুল আলম প্রতিপক্ষ রাজনৈতিক নেতার অসুস্থতার খোঁজ খবর নিতে গিয়ে মানবিক মূল্যবোধ ও রাজনৈতিক শিষ্টাচারের এক অনন্য নজির স্থাপন করেছেন বলে সুধী সমাজ মনে করছেন । দীর্ঘ দিন যাবত অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন আহমেদকে শরীফুল আলম দেখতে গেছেন এই সংবাদ ছড়িয়ে পড়লে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শরীফুল আলমের ভূয়সী প্রশংসা করে বলেন, রাজনীতিতে এমন সৌহার্দপূর্ণ সম্প্রীতি বজায় থাকুক যুগ যুগ। কারণ, রাজনীতিবিদরাও সমাজের অংশ এবং সামাজিকভাবে একে-অপরের প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল তা প্রমাণ করেছেন শরীফুল আলম।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 4, 2026
Fajr 5:02 am
Sunrise 6:14 am
Zuhr 12:10 pm
Asr 4:23 pm
Maghrib 6:05 pm
Isha 7:17 pm
Dhaka, Bangladesh
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ