শিরোনাম

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:৩২

ঝালকাঠিতে মোটরসাইকেলের ধাক্কায় চালক ও পথচারী নি..হ..ত দুই।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪ ১০:৪২ অপরাহ্ণ
Print Friendly and PDF

ঝালকাঠি প্রতিনিধি ::- ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ষাইটপাকিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান (৮৫) ঝালকাঠি সদর উপজেলার বারুইয়ারা এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে ও আল-আমিন তাহেনী (৩৮) মাদারীপুর উপজেলার সিরাজুল হক তাহেনীর ছেলে। তিনি ঝালকাঠি কলেজ মোড় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাস্তা পারাপারের সময় আল-আমিন তাহেনীর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মফিজুর রহমানকে ধাক্কা দিয়ে গাড়িসহ রাস্তার পাশে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে দুইজনের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে আছে।

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল করেছে। ময়নাতদন্ত করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
June 7, 2026
Fajr 3:43 am
Sunrise 5:06 am
Zuhr 11:56 am
Asr 4:37 pm
Maghrib 6:47 pm
Isha 8:10 pm
Dhaka, Bangladesh
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ