শিরোনাম

৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:৩৪

বরিশালে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে বোমাবাজি, আহত ১০

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে হামলা, পাল্টাহামলার ঘটনা ঘটেছে। এ সময় ৭টি বোমা বিস্ফোরিত হলে বাসস্ট্যান্ডের ব্যবসায়ী ও পথচারীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে।

সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক এহতেসাম পারভেজ, সদস্য সচিব তানভীর হাসান তামিমের সঙ্গে প্রতিপক্ষ গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের বিরোধ চলে আসছিল।

গত বৃহস্পতিবার দুপুরে গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে একটি মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে পৌর ছাত্রদলের সাদ্দাম হোসেনের সমর্থক মুহিম সরদারের সঙ্গে তামিম সমর্থক মো. লিমনের হাতাহাতির ঘটনা ঘটে।

ওইদিন সন্ধ্যায় কলেজ ছাত্রদল নেতারা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাসস্ট্যান্ড, গয়নাঘাট, অডিটরিয়াম ও আশপাশে ৭টি বোমার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে তামিম সমর্থক সাকিব হোসেন, আরাফাত, সোয়ান সরদার, ইমরান হোসেন ও সাদ্দাম সমর্থক মুহিম হোসেন, আব্দুল মান্নানসহ ৮ জন আহত হয়।

তানভীর হাসান তামিম বলেন, কলেজ ক্যাম্পাসের ঘটনা মীমাংসা করে দুপুর ১টার দিকে আমি ও আমার সমর্থক ইয়াসিন আরাফাত কলেজ থেকে বের হয়ে কলেজ গেটে পৌঁছলে সাদ্দাম হোসেনের সমর্থক ও গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর ছেলে অন্তর বেপারী ও মিন্টুর ভাগনে সবুজ সরদারের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

অভিযোগ অস্বীকার করে সাদ্দাম হোসেন বলেন, তামিমের ভাড়াটে সন্ত্রাসীরা আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।

গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, হামলার সঙ্গে আমার ছেলে ও ভাগনের কোনো সম্পৃক্ততা নাই।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করে নাই। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 6, 2026
Fajr 5:01 am
Sunrise 6:12 am
Zuhr 12:09 pm
Asr 4:24 pm
Maghrib 6:06 pm
Isha 7:18 pm
Dhaka, Bangladesh
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ