শিরোনাম

| |

বরিশালে সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়ে জেলা প্রশাসনের অভিযান।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 11, 2020 10:06 AM
Print Friendly and PDF

মিডিয়া সেল ঃ    বরিশালে সামজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে জেলা প্রশাসনের সচেতনতামূলক অভিযান।বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। আজ ১১ মে সোমবার সকাল থেকে বরিশাল মহানগরীতে ১ টি মোবাইল কোর্ট টিম মাঠে অভিযান পরিচালনা করেন। বরিশাল নগরীর বাজার রোড, ফলপট্টি, কলাপট্টি, বাজার রোড এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি দ্রব্যমূল্যের বাজার দর মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ মারুফ দস্তেগীর। এ সময় নগরীর পোর্টরোডে ১ টি হোটেলকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ক্ষতিকর কেমিকেল রাখা, কাঁচা ও রান্নাকরা খাবার একসাথে রাখার অপরাধে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাছাড়া পোর্টরোডস্থ কলাসহ অন্যান্য ফলের আড়ৎ পরিদর্শন করা হয়। আড়ৎদারদের কলাসহ অন্যান্য ফলে সকল প্রকারের ক্ষতিকর পদার্থ মিশানো থেকে বিরত থাকার আহবান জানানো হয়। অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম অভিযান পরিচালনা কালে সহযোগিতা করেন। সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও সাস্থ্যবিধি মেনে চলার এ সচেতনতামূলক কার্যক্রম জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ