শিরোনাম

| |

মেহেন্দিগঞ্জের ওসির চোখ এড়াতে পারলো না প্রতারক চক্র

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 31, 2024 11:27 PM
Print Friendly and PDF

ফয়সাল হাওলাদার ::জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম বলেছিলেন, মেহেন্দিগঞ্জে পারিবারিক ইস্যু ও পূর্ব শত্রুতার জের ধরে যেসব হামলা ও মারামারি হয়, তা অতিরঞ্জিত করে রাজনৈতিক ইস্যুতে নিয়ে যাওয়া হয়।

তেমনই অতিরঞ্জিত করে সত্য ঘটনার সাথে কিছু বানোয়াট তথ্য, ঘটনা ও ছবি ব্যবহার করে মামলা করে ফায়দা লুটতে চেয়ে আটক হলে চার প্রতারক চক্র।

থানা সূত্রে জানা যায় যে, মেহেন্দিগঞ্জের আলীমাবাদ ইউনিয়নের কিছু জেলে নদীতে মাছ ধরতে যায়, বালু বোঝাই বাল্কহেড জালের উপর দিয়ে যাওয়াকে কেন্দ্র করে জেলেরা বাল্কহেডে থাকা লোকদের সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে মারামারি হয়।

কিন্তু বিষয় টাকে অতিরঞ্জিত ও থানা পুলিশকে বিব্রত করতে একটি প্রতারক চক্র সত্য ঘটনার সাথে আরো মিথ্যা নাটকীয় ঘটনা সাজিয়ে ও বিগত ছয়দিন পূর্বে মেহেন্দিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড চরহোগলার মারামারির ঘটনার ছবি নিয়ে আসেন মোবাইল ফোনে, ওসিকে দেখানোর জন্য। অথচ এখানেই আটকে গেলেন প্রতারক চক্র, চৌকস অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের প্রশ্নের জবাব দিতে গিয়ে থতমত খেলেন প্রতারক চক্র, পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য বেড়িয়ে আসে এবং থানা পুলিশের মাধ্যমে সাংবাদিকদের বিষয় টি জানানো হয়। পরবর্তীতে সত্য ঘটনার জেরে জেলেদের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়, এবং পরবর্তীতে আর কখনও এমন কাজ করবে না মর্মে প্রতারক চক্রদের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

 

এ ব্যাপারে অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক বলেন, প্রতারক চক্রের সদস্যরা পরিকল্পিত ভাবে মারামারির সাথে পূর্বের ঘটনার ছবির সামঞ্জস্যতা সাজিয়ে ঘটনা বর্ননা করছিলো, কিন্তু ছবি দেখার পরেই বুঝতে পারছি, এরা মূল ঘটনাকে অতিরঞ্জিত করতে এই প্রতারণা করছিলো। পরবর্তীতে সত্য ঘটনার উপর ভিত্তি করে জেলেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ নেওয়া হয়, এবং প্রতারক চক্রদের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবেএমনভাবে ছোটখাটো ঘটনাকে রাজনৈতিক রুপ দেওয়া সহ প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা নাটক সাজানো সত্যিসত্যিই দুঃখ জনক। এছাড়াও ইয়াছিনুল হক আরো বলেন, সকলকে সঠিক তথ্য দিয়ে আইনী সহায়তা গ্রহণ সহ পরস্পরকে দোষারোপ করার মানসিকতা থেকে বেরিয়ে আসার আহবান জানাচ্ছি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 8, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ