শিরোনাম

| |

পরকিয়ার জেরে উজিরপুরের যুবলীগ নেতা শাকিল মোল্লাকে গণধোলাই

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 14, 2023 2:53 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিনিধি:বরিশালের উজিরপুরের শোলক ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতার স্ত্রীর সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে এবার প্রকাশ্যে গনধোলাইয়ের স্বীকার হলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি শাকিল মোল্লা (৩০)। গন ধোলাইয়ের ঘটনাটি ঘটেছে ধামুরা বাজারে গত ১০ নভেম্বর শুক্রবার সকালে প্রকাশ্যে । ওই বাজারের স্থানীয় একধিক ব্যাবসায়ী ঘটনার সত্যতা স্বীকার করেছেন । এ ঘটনায় ওই এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন ধামুড়া বাজারের ব্যাবসায়ী সাবেক ছাত্রলীগের নেতার স্ত্রী ৩ সন্তানের জননী’র সাথে পরকিয়া ও অনৈতিক সম্পার্কেও জেড় ধরে প্রকাশ্যে শাকিল মোল্লাকে গন ধোলাই দেয় ওই গৃহবধূর স্বামী ও তার পরিবারের লোকজন। ঘটনায় আহত শাকিল মোল্লা স্থানীয় পল্লী চিকিৎসকের নিকট থেকে চিকিৎসা নিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। সাবেক ছাত্রলীগ নেতা কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, শোলক ইউনিয়নের গজেন্দ্র গ্রামের হোসেন মোল্লার পুত্র শোলক ইউনিয়ন যুবলীগের সভাপতি শাকিল মোল্লা দির্ঘদিন ধরে আমার স্ত্রী ৩ সন্তানের জননীর ছদ্মনাম (৩০) সাথে পরকিয়া প্রেমে লিপ্ত ছিলো । শাকিল ও আমার স্ত্রী একত্রে পড়াশুনা করার সুবাধে আমার বাড়ীতে আসা যাওয়া করতো বিষয়টি আমার বড় মেয়ে চলতি এসএসসি পরিক্ষার্থী গত কয়েকদিন আগে শাকিল মোল্লার কাছে বিনয়ী ভাবে হাত জোড় করে মাফ চেয়ে মাকে মুক্তি দিতে আকুতি জানালেও শাকিল কোন কর্নপাত না করে তাদের অনৈতিক সম্পার্ক চালিয়ে যায়। গত ৮ নভেম্বর শাকিল মোল্লাকে ডেকে নিজ বাড়ীতে নিয়ে আত্মসম্মানের কথা বিবেচনা করে দু’জনার সম্পার্ক ইতি টানতে অনুরোধ কর ওই গৃহবধুর স্বামী। শাকিল তার সম্পার্ক বজায় রেখে মোবাইল ফোনে একাধিক বার কল দিয়ে নানা ধরনের কথা বলার কারনে তার পরিবারের লোকজন তাকে গন ধোলাই দিয়েছেন। অভিযুক্ত যুবলীগ নেতা শাকিল মোল্লা সাংবাদিকদের বলেন দলের মধ্যে পতিপক্ষরা তার বিরুদ্ধে মিথ্যা অপ প্রচার করছেন । উল্লেখ্য কয়েক দিন আগে নিজ দল ইউনিয়ন যুবলীগের সম্পাদক মনির হোসেনকে মারধর করতে গিয়ে গন ধোলাইয়ের শিকার হয়েছিলেন শাকিল মোল্লা ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 26, 2026
Fajr 4:44 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ