শিরোনাম

২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:৪৬

আজ ২৪ ঘন্টায় জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং করতে মোবাইল কোর্ট পরিচালনা করেন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: মে ৪, ২০২০ ২:৪৯ অপরাহ্ণ
Print Friendly and PDF

 

*আজ ০৪-০৫-২০২০ খ্রি. তারিখে গত ২৪ ঘন্টায় জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ বাজার মনিটরিং করতে মোবাইল কোর্ট পরিচালনা, জনসচেতনতা ও অন্যান্য কার্যক্রম।*

*আজ পর্যন্ত মোবাইল কোর্ট অভিযানের তথ্যঃ*
করোনা পরিস্থিতির প্রথম থেকে আজ পর্যন্ত সামাজিক দূরত্ব নিশ্চিত করন, বাজার মনিটরিং ইত্যাদি কার্যক্রমে পরিচালিত মোবাইল কোর্ট এর ক্রমপুন্জিত তথ্য নিম্নরূপঃ

 মোট মোবাইল কোর্টঃ ২২০ টি
 জরিমানাকৃত ব্যক্তির সংখ্যাঃ ৩৬৩ জন
 জরিমানাকৃত প্রতিষ্ঠানের সংখ্যাঃ ৪৪২ টি
 জরিমানার পরিমাণঃ ৩৪ লক্ষ ১৪ হাজার ৫০ টাকা
 কারাদন্ড দেওয়া হয়েছেঃ ১৪ জন ব্যক্তিকে সীলগালাকৃত প্রতিষ্ঠানঃ ০৩ টি

*গত ২৪ ঘন্টায় মোবাইল কোর্ট ও সচেতনতা কার্যক্রমের তথ্যঃ*

বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণসচেতনতা ও লকডাউন কার্যকর এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ বাজার মনিটরিং করতে গত ২৪ ঘণ্টায় বরিশাল মহানগরে ০২ টি মোবাইল কোর্ট ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্টে সর্বমোট ৫০ হাজার ০৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

*আজ সকালঃ*
নগরীর তালতলী, আমানতগঞ্জ, কাঠপট্টি ও গির্জামহল্লা এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জিয়াউর রহমান কতৃত বাজার মনিটরিং ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে নগরীর কাঠপট্টি এলাকায় জাকির মেডিকেল হল ও জিৎ মেডিকেল হল নামক দুইটি ফার্মেসিকে বিপুল পরিমানে Physician’s Sample ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অভিযোগে ড্রাগ এক্ট ১৯৪০ এর ২৭ ধারায় ৪০০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি, জিৎ মেডিকেল নামক আরো একটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে রাখার অপরাধে একই আইনে আরো ৫০০০ টাকার অর্থদণ্ড দেওয়া হয়। এসময় বিপুল পরিমাণে Physician’s Sample ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। নগরীর তালতলী এলাকার ৩টি দোকানকে নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করে একই পণ্য বিভিন্ন দামে বিক্রি করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৩০০০ টাকার অর্থদণ্ড আরোপ করা হয়।

*গতকাল বিকালঃ*
শহরের ধান গবেষণা ইন্সটিটিউট রোড, সাগরদী বাজার ও রুপাতলী এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হেলাল উদ্দিন কতৃত করোনা ভাইরাস সংক্রমণ রোধ এবং দ্রব্যমূল্যের বাজারদর মনিটরিং কার্যক্রম পরিচালনা কালে স্বাস্থ্যের ক্ষতি হয় এমন প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় একটি প্রতিষ্ঠানকে ২,৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়াও বিনা প্রয়োজনে বাইরে ঘুরাঘুরি না করার জন্য ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য সারা জেলার প্রতিটি মোড়ে মোড়ে এবং এলাকার গলিতে গলিতে সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসন কতৃক পরিচালিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 24, 2026
Fajr 4:43 am
Sunrise 5:55 am
Zuhr 12:04 pm
Asr 4:28 pm
Maghrib 6:14 pm
Isha 7:25 pm
Dhaka, Bangladesh
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ