শিরোনাম
স্টাফ রিপোর্টার ঃঃআজ ১০ আগস্ট বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় জেল প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন বরিশাল ডাঃ মারিয়া হাসান, উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, সহকারী পরিচালক শেবাচিম বরিশাল ডাঃ মোঃ মনিরুজ্জামান শাহীন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল ডাঃ নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতিক, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ নিয়ে আলোচনা করা হয়। সভার গৃহীত সিদ্ধান্ত জেলার সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে এবং মশক নিধন ঔষধ প্রয়োগ করতে হবে। জমে থাকা পানি নিষ্কাশন জলাবদ্ধতা দূরীকরণে সবাইকে সচেতন করতে হবে। মশা নিধনে কার্যকরী পদক্ষেপ নিতে হবে, জেলা প্রশাসন থেকে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ বিষয় সচেতনতা লিফলেট বিতরণ করতে হবে। জেলার বিভিন্ন স্থানে সচেতনতা মুলক মাইকিংসহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।