শিরোনাম

| |

মেট্রোরেলে যাত্রী হয়ে উঠলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: December 28, 2022 2:56 PM
Print Friendly and PDF

ঢাকাঃ ‘স্বপ্নের বাহন’ মেট্রোরেল উদ্বোধনের পর সুধী সমাবেশ শেষে প্রথমবারের মতো মেট্রোরেলে উঠলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেলের উদ্বোধনের মধ্যে দিয়ে রাজধানীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নপূরণের পাশাপাশি যোগাযোগব্যবস্থার নতুন অধ্যায় সূচিত হলো।

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে মেট্রোরেলে ওঠেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান প্রথমে ৫০০ টাকা পরিশোধ করে পাস গ্রহণ করেন। এরপর ছোট বোন শেখ রেহানাও একটি পাস নেন। প্রধানমন্ত্রী তার বোনের টাকাও পরিশোধ করেন। মোট ১০০০ টাকা পরিশোধ করে প্রধানমন্ত্রী।

এরপর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবুজ পতাকা নাড়িয়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত কোচের দরজায় ফিতা কেটে ট্রেনে ওঠেন প্রধানমন্ত্রী।

এদিকে মেট্রো ট্রেনের অভ্যন্তরে অন্যান্য কোচে আগে থেকেই আসন গ্রহণকারী ২০০ জন আমন্ত্রিত অতিথির সঙ্গে যাত্রাপথে কুশল বিনিময় করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 22, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ