শিরোনাম

| |

বিজয়ের মাসে ভোলায় মুক্তিযোদ্ধা পরিবারের ওপর নৃশংস হামলা,আহত-৩

প্রকাশিত: December 18, 2022 12:21 AM
Print Friendly and PDF

হাসনাইন আহমেদ:বিজয়ের মাসেও ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের বিবি কুলসুম (৪৫) বেগমদের ওপর হামলা চালিয়ে ৩ জনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে কাশেম ও মুস্তাফিজুর রহমান গংরা। আহতরা ভোলা ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের নারী সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোফাজ্জল চেয়ারম্যান এর পুরোন বাড়িতে এ ঘটনা ঘটে।
মহান বিজয় দিবসের পর দিন‌ই মুক্তিযোদ্ধা মৌলভী কাওসার আহমেদ এর তিন কন্যার উপর এই অতর্কিত হামলা চালান কাশেম ও মুস্তাফিজুর রহমান গংরা। হামলায় গুরুতর আহত হন বিবি আকলিমা (২৮), বিবি কুলসুম (৪৫), জান্নাতুল ফেরদাউস (৩০) কে এলোপাথাড়ি কুপিয়ে ও খেলার ব্যাট দিয়ে মেরে গুরুতর জখম করে। এ হামলার ঘটনায় চাপা ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে

জান্নাতুল ফেরদাউস বলেন, আদালতের রায় পাওয়ার পর আমরা তিন বোন আমাদের জমিতে গেলে কাশেম, মুস্তাফিজুর রহমান, ঝিনু, মেহাব, রেখা, হাছান, হালিমা, মিলন, মহাসিন সহ আরো অনেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদেরকে এলোপাথাড়ি মারধর করে গুরুতর জখম করে ফেলে। পরে স্থানীয়দের সহযোগিতায় ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। তিনি আরো বলেন, আদালতের রায়ের উপর ক্ষিপ্ত হয়ে তারা আমাদের উপর এ হামলা চালায়।

এ বিষয়ে অভিযুক্ত শিহাব বলেন, এই অভিযোগ ভিত্তিহীন উনারা মারামারি করে আমাদের ছয় জনকে আহত করেছে।

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে কোনো অভিযোগ হয়েছে কিনা আমার জানা নেই।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ