শিরোনাম

| |

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকী দাস এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 23, 2022 6:40 PM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টারঃ  আজ  ২৩ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ তারিখে বরিশাল জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব জসীম উদ্দীন হায়দার স্যারের নির্দেশনায় বরিশাল জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

এ সময় নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ, মূল্য ও সেবার মানের অসংগতি, নিম্নমানের খাদ্যোপকরণ সংরক্ষণের অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪৩,৫২ ও ৫৩ ধারায় দুইটি প্রতিষ্ঠানকে (আল্লাহর দান হোটেলকে ৫৫,০০০ টাকা ও তাওয়া রেস্টুরেন্টকে ২০,০০০ টাকা) সর্বমোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

উক্ত অভিযানে প্রসিকিউসন প্রদান করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাব-৮, বরিশালের একটি টিম সহায়তা প্রদান করে। অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ