শিরোনাম

| |

তজুমদ্দিনে প্রবাসীর স্ত্রী স্বর্ণ ও টাকাসহ প্রেমিকের হাতধরে উধাও

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 18, 2022 6:41 PM
Print Friendly and PDF

 ভোলা প্রতিনিধিঃ তজুমদ্দিন উপজেলার শেম্পুপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শিবপুর গ্রামের প্রবাসী এরশাদের স্ত্রী রেহানা বেগমের বিরুদ্ধে ৪ ভড়ি স্বর্ণ ও নগদ ৮ লক্ষ টাকা নিয়ে ননদের স্বামী আবুল কাশেম ওরফে রানার সাথে উধাও হয়েছে।

গত ১০ -১০-২০২২ ইং তারিখে ওই স্বর্ণ ও টাকাসহ তিনি উধাও হয়। পরে বিদেশ প্রবাসী এরশাদকে ডিভোর্স দিয়ে ননদের স্বামী আবুল কাশেম ওরফে রানাকে বিবাহ করেন রেহানা বেগম। তার স্বামী বিদেশ প্রবাসী হওয়ায় ননদের স্বামীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ।

পরে তার ননদকে ডিভোর্স দিয়ে শ্যালকের স্ত্রীকে বিবাহ করেন আবুল কাশেম রানা। আবুল কাশেম রানার বাড়ি লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে আবুল কাশেম রানার বিচার দাবি করছেন শ্যালক এরশাদ। ভুক্তভোগী এরশাদ অভিযোগ করে বলেন , আমি দির্ঘ ৮ বছর যাবত বিদেশ প্রবাসী। আমার বিবাহের বয়স প্রায় ৭ বছর।

আমি প্রবাস থাকায় আমার বোনজামাই আবুল কাশেম রানার সাথে আমার স্ত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে আমার বোনকে ডিভোর্স দেয় আবুল কাশেম রানা। তার কিছুদিন পরেই আমার ৪ ভড়ি স্বর্ণ ও নগদ ৮ লক্ষ টাকাসহ আমার স্ত্রীকে নিয়ে উধাও হয় তিনি।

পরে আমার স্ত্রীকে বিবাহ করেন আমার বোনজামাই আবুল কাশেম রানা। অন্যদিকে অভিযুক্ত আবুল কাশেম রানা ও রেহানার কাছে জানতে চাইলে তারা পালাতক থাকায় তাদেরকে খুঁজে পাওয়া যায়নি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ