শিরোনাম

| |

ভোলায় চোরাকারবারি ৭০০ লিটার চোরাই ডিজেলসহ ট্রলার ফেলে পালালো

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 13, 2022 3:20 PM
Print Friendly and PDF

ভোলা প্রতিনিধি : ভোলায় চোরাই ৭০০ লিটার ডিজেলসহ একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার সন্ধ্যায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রদান করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ২টার দিকে কোস্ট গার্ড বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলার দৌলতখান উপজেলার মাছঘাটসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৭০০ লিটার চোরাই ডিজেলসহ এ তেল বহন কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করা হয়।

এ সময় চোরাকারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত ডিজেল ও কাঠের ট্রলার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখানা থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত মাসেও কোস্ট গার্ড সদস্যরা দৌলতখানের মেঘনা নদী থেকে দুইবার চোরাই তেল জব্দ করেছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ