শিরোনাম

| |

ভোলায় সাংবাদিক মিজানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 3, 2022 6:24 PM
Print Friendly and PDF

ভোলা প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালন কালে বোরহানউদ্দিনের সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ভোলার সাংবাদিক বৃন্দ । আজ শনিবার সেপ্টেম্বর ৩, ২০২২, ভোলা জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত (২৯-০৮-২০২২ আগস্ট) সংবাদ প্রকাশ করার জের ধরে, জাতীয় দৈনিক ভোরের দর্পন পত্রিকার বোরহানউদ্দিন প্রতিনিধির মিজানুর রহমাবের ওপর হামলা করেন।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মিজানুর রহমানের ওপর যারা হামলা করেছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, আর যদি তাদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে সাংবাদিকরা বসে থাকবে না, সাংবাদিকরা কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন,

মানববন্ধনে সাংবাদিক মিজানুর রহমানের স্ত্রী সুমা বেগম বলেন,আমার স্বামী মিজানুর রহমান দৈনিক ভোরের দর্পণ পত্রিকা বোরহানউদ্দিন প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন, আমার স্বামী মিজানুর রহমান পক্ষিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন সরদার এর কুকর্মের নিউজ প্রকাশ করলে, আমার স্বামীর উপরে গত ২৯ আগস্ট আলাউদ্দিন সরদারের ছেলে রোহান সরদার ও তার পালিত গুন্ডারা হামলা করে এতে আমার স্বামী গুরুতর আহত হন। আপনারা এর প্রতিবাদে সোচ্চার হন, না হয় কাল আবার আপনাকেও এরকম সমস্যা পোহাতে হবে।

পড়ে মানববন্ধন কর্মসূচি শেষ হলে, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফরহাদ সর্দার আহত সাংবাদিক মিজানের খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে আসেন! এবং বলেল,এ ঘটনার জেরে বোরহানউদ্দিন থানায় একটি মামলা হয়,মামলার তদন্ত কর্মকর্তা মামলা তদন্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসবেন। বলে সাংবাদিকদের আশ্বাস দেন

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ