শিরোনাম

| |

বরিশালে অজানাকে জানার উদ্দেশ্যে জেমস্ ওয়েব স্পেস টেলিস্কোপ-শীর্ষক বিজ্ঞান বিষয়ক সেমিনার-২০২২ অনুষ্ঠিত।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 27, 2022 12:43 PM
Print Friendly and PDF

আজ ২৭ আগস্ট শনিবার সকাল ১০ টায় বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বিজ্ঞান ক্লাবের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ঢাকা এর সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিজ্ঞানমনস্ক জাতী গঠনে প্রতিশ্রুবদ্ধ এই প্রতিপাদ্য নিয়ে অজানাকে জানার উদ্দেশ্যে জেমস্ ওয়েব স্পেস টেলিস্কোপ-শীর্ষক
বিজ্ঞান বিষয়ক সেমিনার-২০২২ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মোঃ হুমায়ুন কবীর, সচিব, রেলপথ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন মোঃ আমিন উল আহসান, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), বরিশাল বিভাগ, বরিশাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথিঃ প্রফেসর ড. এহতেসাম উল হক, অধ্যক্ষ, সরকারী বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ, বরিশাল, ড. মোঃ লিয়াকত হোসেন, কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল, মোহাম্মদ হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখা। মূল প্রবন্ধ উপস্থাপকঃ ড. মোঃ খোরশেদ আলম, চেয়ারম্যান, পদার্থ বিজ্ঞান বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম অধ্যক্ষ বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। শুরুতে জেমস্ ওয়েব স্পেস টেলিস্কোপ-শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করা হয় পরে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মুক্ত আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড এর বিজয়ীদের মাঝে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ