শিরোনাম

| |

বরিশাল শেবাচিমের বারান্দায় সন্তান প্রসব

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 21, 2022 2:19 PM
Print Friendly and PDF

নিউজ ডেস্ক :: বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বারান্দার মেঝেতে সন্তান প্রসব করেছেন এক গৃহবধূ। বুধবার দুপুর আড়াইটার দিকে তিনি পুত্র সন্তানের জন্ম দেন বলে ওই গৃহবধূ ও হাসপাতালের নার্সরা জানিয়েছেন।

বিউটি বেগম (২৫) নামে ওই গৃহবধূ সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউপির রায়পাশা গ্রামের লোকমান খলিফার স্ত্রী। বর্তমানে বিউটি বেগম বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। বিউটি বেগম ও তার শিশু সন্তান সুস্থ রয়েছে বলে জানিয়েছেন গাইনি ওয়ার্ডের কর্তব্যরত নার্স ত্রিবেনী রায়।

তিনি জানান, গৃহবধূকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিয়ে আসার পর প্রসব বেদনা ওঠে। এ সময় সেখানেই তিনি সন্তান জন্ম দেন। বর্তমানে প্রসূতি ও নবজাতক সুস্থ রয়েছে। জরুরি বিভাগের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য সজল জানান, অটোতে করে গৃহবধূকে নিয়ে আসা হয়। তাকে জরুরি বিভাগের বারান্দায় রেখে স্বজনরা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে যান। এ সময় ওই নারী বারান্দার গ্রিল ধরে প্রসব ব্যথায় চিৎকার করতে থাকেন।

তখন জরুরি বিভাগের সামনে দিয়ে যাওয়া এক নার্স স্থানটি চাদর এনে ঘিরে সন্তান প্রসব করিয়েছেন। চিকিৎসাধীন গৃহবধূ বিউটি জানান, এটি তার দ্বিতীয় সন্তান। জরুরি বিভাগে ভর্তির জন অটোতে ওঠার সময় প্রসব ব্যথা উঠে সন্তান নিচে নেমে আসে। সন্তানের জন্ম হয়। তখন এক নার্স এসে সহায়তা করেছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ