শিরোনাম

| |

ভারতে মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে চরমোনাইতে বিক্ষোভ সমাবেশ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 12, 2022 1:53 PM
Print Friendly and PDF

নিজেস্ব প্রতিবেদক ::ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু‘জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চরমোনাই ইউনিয়ন ০৮ ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

রবিবার (১২ জুন)বাদ আসর চরমোনাই ইউনিয়নের বেলতলা খেয়াঘাট মসজিদের সম্মূখে স্থানীয় ব্যাবসায়ীবৃন্দ, সাধাধরন জনগন,বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা, যুবক, বৃদ্ধসহ চরমোনাই ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর মানুষ এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

মাওলানা হাফেজ মোঃ বেলাল এর সঞ্চালনায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহনকারী বিভিন্ন মসজিদের খতিবগন ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে এর প্রতি তীব্র নিন্দাজ্ঞাপন করে। পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে।বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।

৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ শীষ মোঃ মামুন বলেন, ভারতের বিজেপি সরকার ক্ষমতায় আশার পরে বিভিন্ন সময় ভারতের মুসলমানদের উপর অত্যাচার চালায় ও, ভারতের প্রাচীন তম বাবরী মসজিদ ভাংগা এবং আমাদের প্রাণ প্রিয় নবী যাকে সৃষ্টি না করিলে এই সুন্দর পৃথিবী সৃষ্টি করতো না সেই মহা মানব মহানবী হজরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অতি দুরুক্ত তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দন্ডের দাবি জানায়।

 

এছাড়া বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি উপস্থিত ছিলেন,স্থানীয় ব্যাবসায়ীরা,ও মাওলানা মোঃ ফখরুল ইসলাম, সৈয়দ মাসুম বিল্লাহ, সৈয়দ মাওদুদ করিম,আনোয়ার হোসেন মন্টু, মাওলানা বেলাল হোসেন, মোঃ সোহেল, মোঃ সাকিব খন্দকার, মোঃ আনিচ খান, মোঃ মোকলেছুর রহমান সিকদার, মোঃ খবির খান, জাহাঙ্গীর মুন্সি, সহ চরমোনাই ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ