শিরোনাম

| |

মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই (প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি)

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 4, 2022 10:37 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদকঃবঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কর্ণেল(অবঃ)জাহিদ ফারুক শামীম এমপি। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) বালক/বালিকা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা গড়তে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন পূরনে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তার বক্তব্যে তরুন প্রজন্মের মাঝে মাদকের ভয়াবহতা ছড়িয়ে পরার কথা বলে বলেন খেলাধুলা একমাত্র উপায় যা মাদক থেকে বিরত রাখতে সাহায্য করে। সকলের কাছে তিনি অনুরোধ করে জানায় তাদের সন্তানদের যেন সুশিক্ষায় শিক্ষিত করেন এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি তাদের মনোযোগী করে তুলতে বলেন। অনুষ্ঠিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। খেলাধুলার প্রতি মনোযোগী দেখে মুগ্ধ হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করা প্রতিটি টিমকে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করে প্রতিমন্ত্রী কর্ণেল(অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। অনূর্ধ ১৭ বালক/বালিকাদের খেলাধুলোতে উৎসাহ বাড়ানোর জন্য উদ্বোধনী ম্যাচে শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামের মাঠে নেমে খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন তিনি।এছাড়াও প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারন মানুষের জন্য যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তার সুফল ইতোমধ্যেই সাধারণ জনগন তা উপলব্ধি করছে। সারা দেশে ব্যাপক দৃষ্টান্ত মূলক টেকশই উন্নয়ন হয়েছে।যা বিগত দিনে কেউ এ দেশের জন্য করেনি।এই সরকার দেশ ও দেশের জনগনের কথা চিন্তা করে ডিজিটাল বাংলাদেশ গড়তে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর খান আলো সহ উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দরা।বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত বরিশাল বিভাগীয় পর্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক(অনূর্ধ্ব-,১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা(অনূর্ধ্ব -১৭)২০২২ ইং সকাল ১০ টায় শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল বিএমপি’র ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার প্রলয় চিচিম,বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর খান আলো।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব)মো আমিন উল আহসান। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো ওয়াহেদুর রহমান এবং বরিশাল জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ সহ বরিশাল জেলা মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ৪ জুন শনিবার বেলা ১১ টায় বরগুনা বনাম ঝালকাঠি (বালক) এবং দুপুর ২ টায় বরগুনা বনাম ঝালকাঠি (বালিকা) ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 27, 2026
Fajr 4:44 am
Sunrise 5:57 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:26 pm
Isha 6:39 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ