শিরোনাম
নিজেস্ব প্রতিবেদন :: গতকাল বাংলাদেশ মতুয়া সম্প্রদায় ( বি. এম. এস)এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বরিশাল সদর উপজেলা চরমোনাই ইউনিয়ন এর ৪নং ডিংঙ্গামানিক , হালদার বাড়িতে মতুয়া সম্মেলন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মতুয়া সম্প্রদায় (বি.এম. এস)এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক অসীম কুমার সমোদ্দার । সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাবু সুনিল হালদার। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মতুয়া সম্প্রদায় ( বি.এম. এস) এর উপদেষ্টা নিখিল চন্দ্র হালদার। করো উপস্থিত ছিলেন বাংলাদেশ মতুয়া সম্প্রদায় ( বি..এম. এস) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক জ্যোতির্ময় রায় । আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মতুয়া সম্প্রদায় (বি.এম.এস) এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি তুষার ঘরামী জয়। এছাড়াও বিভিন্ন স্থানের মান্য গন্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বন্ধনা পাঠ, আলোচনা সভা ও সর্ব শেষ শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সকল আলোচকরা বলেন সনাতন ধর্মের ভিতরে অনেক কুসংস্কার রয়েছে আমাদের এই কুসংস্কার থেকে বের হয়ে আসতে হবে। পাশাপাশি সকল সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আহ্বান করা হয়।