শিরোনাম
বরগুনা প্রতিনিধি :: বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক নারী ছেলে সন্তানের জন্ম দিয়েছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ।গতকাল পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উজালি রানী পান্ডে (২৮) নামে এক নারীকে স্থানীয়ারা প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দিবাগত রাতে ওই নারী এক ছেলে সন্তানের জন্ম দেন।
জানা গেছে,পাথরঘাটা শাখার যুবরেড ক্রিসেন্ট সোসাইটি নামে সংগঠন জানতে পারে এক মানসিক প্রতিবন্ধী নারী সদর উপজেলায় অন্তঃসত্ত্বা হয়ে সন্তান প্রসাব বেদনায় কাতরাছেন। এসময় রাত সোয়া নয়টার দিকে এম্বুলেন্স যোগে বরিশালের
উদ্দেশ্য রহনা হয়। পরে রাত বারোটা বিশ মিনিটের সময় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পৌছান।এদিকে মানসিক প্রতিবন্ধী নারী উজালি রানী পান্ডেকে শেবাচিমের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হলে রাত দেরটার দিকে এক ছেলে সন্তানের জন্ম দেন ও নারী। এ বিষয় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এইচ. এম সাইফুল ইসলাম বলেন, মা ও শিশু সুস্থ রয়েছেন। পুরোপুরিভাবে সুস্থ হলে সমাজ সেব অধিদপ্তরের সাথে কথা বলে সেখান দেয়া হবে।