শিরোনাম
শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধিঃবরিশাল জেলার উজিরপুর উপজেলার সার্বজনীন কেন্দ্রীয় কীর্তন আঙিনা ও শ্রীগুরু মন্দিরের পুনঃস্থাপন ও শুভ মাঘীপূর্ণিমা ১৪২৮খিঃ এর ৪৩ তম ৬ দিনব্যাপী ২৪ প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠান ও পূজার্চনা অনুষ্ঠিত হয়।
২ ফেব্রুয়ারী বুধবার সকালে সার্বজনীন কেন্দ্রীয় কীর্তন আঙিনা ও শ্রীগুরু মন্দিরের গুরুভ্রাতা ও ভক্তবৃন্দের উপস্থিতিতে পূজার্চনা অনুষ্ঠিত হয়।
এসময়ে সার্বজনীন কেন্দ্রীয় কীর্তন আঙিনা ও শ্রীগুরু মন্দিরের সভাপতি ও পূজা উদযাপন কমিটির সিনিয়র সহ সভাপতি বাবু বরুণ মিত্র জানান, কিছু দুষ্টচক্র এখনও শান্তি শৃঙ্খলা নষ্ট করতে পায়তারা করে আসছে। সার্বজনীন এই মন্দিরে জমি সংক্রান্ত সহ নানাবিধ জটিলতা যা স্বাধীনতার পর থেকে দির্ঘ ৪৮ বছর যাবত চলমান ছিলো যা উজিরপুরের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কাছে বিষ ফোড়ায় পরিনত হয়েছিলো, তখন সয়ং উপস্থিত থেকে ও নেতৃত্ব দিয়ে সেই সমস্যা সমাধান করে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ছিলেন মাননীয় সাংসদ আলহাজ্ব মোঃ শাহে আলম এমপি, জেলা প্রশাসক মোঃ জসিম হায়দার, উপজেলা নির্বাহী অফিসার প্রনতী বিশ্বাস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) জয়দেব চক্রবর্তী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন,সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি’সহ যারা সর্বাত্র সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া তিনি আরো জানান, প্রতিষ্ঠানটি উত্তর উত্তর মঙ্গল কামনা করে এই মন্দিরকে একটি মডেল মন্দিরে রুপান্তর করতে সকলের আর্থিক ও পরার্মশগত সহায়তা কামনা করেন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও অত্র মন্দির কমিটির সহ সভাপতি সীমা রাণী শীল, তিনি বলেন, কেন্দ্রীয় এ মন্দিরের পুনঃস্থাপনের ফলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রাণ ফিরে পায়েছে। এর ধরাবাহিকতা বজায় রেখে উত্তর উত্তর উন্নয়ন কামনা করেন তিনি।
এ সময়ে সম্প্রতি বরিশাল ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহে আলম এমপি এর বিরুদ্ধে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নাম ব্যবহার করে অপপ্রচার এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান পূজা পরিচালনা কমিটির পক্ষ থেকে।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সাধারণ সম্পাদক তপন মিত্র, নেপাল কর্মকার, জয়ন্ত নন্দী, নান্টু চন্দ্র দাস’সহ প্রমূখ ব্যক্তিবর্গ।