শিরোনাম

| |

দক্ষিণাঞ্চল সহ সাজানো হচ্ছে ১৫ নৌ টার্মিনাল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 2, 2022 11:47 AM
Print Friendly and PDF

অনলাইন নিউজ ডেস্ক :::১৬১ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে ঢেলে সাজানো হচ্ছে দেশের ১৫টি গুরুত্বপূর্ণ নৌ টার্মিনাল। চলতি বছরেই শেষ হবে পুরো কাজ। ফলে বছরে নৌপথে যাতায়াতকারী চার কোটি যাত্রী আধুনিক সুবিধা পাবে।

প্রকল্প এলাকাগুলো হলো- ঢাকা নদীবন্দর, মীরকাদিম, মুন্সীগঞ্জ, নরসিংদী, ফতুল্লা, চাঁদপুর, ভান্ডারিয়া, ভোলা, উলানিয়া মির্জাকালু, তজুমুদ্দিন সি-ট্রাক, ঝালকাঠি, হুলারহাট, বরগুনা, মূলনা, বগা ও পটুয়াখালী। প্রকল্পের প্রধান উদ্দেশ্য সদরঘাট, চাঁদপুর, বরিশাল, ভোলা, খুলনা ও পটুয়াখালী নদীবন্দরসহ দেশের মোট ১৫টি নদীবন্দর স্থাপনের জন্য মোট ৫০টি বিশেষ ধরনের টার্মিনাল পন্টুন নির্মাণ করা। মন্ত্রণালয় সূত্র জানায়, প্রকল্পের বাস্তব অগ্রগতি ৯৩ শতাংশ।

চলতি বছরের এখনও ১০ মাস বাকি। এই সময়ের মধ্যে প্রকল্পের শতভাগ কাজ শেষ হবে। নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, দেশের নৌ টার্মিনালগুলো ঢেলে সাজানো হচ্ছে। কাজ প্রায় শেষ পর্যায়ে। নৌপথে দেশের অনেক মানুষ যাতায়াত করেন। যাতে করে টার্মিনালগুলো নিরাপদ ও আধুনিক হয় সেই জন্য আমাদের উদ্যোগ। প্রকল্পটি ২০১৮ সালের জুলাই হতে ২০২২ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের সময়সীমা।

চলতি ২০২১-২২ অর্থবছরের এডিপিতে সমাপ্তির জন্য নির্ধারিত রয়েছে প্রকল্পটি। তবে এটি বাস্তবায়নে চাঁদপুর জেলার মজু চৌধুরী ঘাটে পন্টুন ও গ্যাংওয়ে স্থাপনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। প্রকল্পের আওতায় নির্মাণাধীন পন্টুনে গমনাগমনের রাস্তাটি খাস জমিভুক্ত এবং এটি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বন্দোবস্ত দেয়ার প্রস্তাব রয়েছে। এছাড়া মজু চৌধুরী ঘাটে নির্মাণাধীন পন্টুনে যাওয়ার রাস্তার জায়গা নিয়ে চাঁদপুর জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করছে নৌপথ মন্ত্রণালয়। এটা দ্রুত সমাধান হবে বলে আশা মন্ত্রণালয়ের।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 28, 2026
Fajr 4:45 am
Sunrise 5:58 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:25 pm
Isha 6:38 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ