শিরোনাম
নিজস্ব প্রতিবেদক::নগরীর কাকলীর মোড় ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ডাঃ সুমিত কুমার দাসের ভুল চিকিৎসা মারা যাওয়ার অভিযোগ পাওয়া যায়।
অভিযোগ সুত্রে জানা যায়, গত (১৬ জানুয়ারি) নলছিটি থানা, ঝালকাঠি জেলা, ৪ নং রানা পাশা ইউনিয়ন, ২নং ওয়ার্ড রানা পাশা গ্রামের বাসিন্দা হেমায়েত হাওলাদার (৬৯) চিকিৎসার জন্য। আইকন নামক সেন্টারে ডাঃ জুয়েলকে দেখাতে আসলে। সদর রোড দালালদের খপ্পরে পরে, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার জন্য ডাঃ সুমিত কুমার দাসের কাছে গেলে অনেক পরিক্ষা দেয়,পরিক্ষা শেষে সাত সত টাকা ফি দিয়ে, কাকলীর মোড় আহাদ মেডিসিন কর্ণার থেকে ঔষধ কিনে বাসায় চলে যায়। রাতে ঔষধ সেবন করলে বুকে ব্যাথা বেরে যায়।
এরপ তার জামাতা বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগ সি সি ইউতে ভর্তি করান। ভর্তির কয়েকঘন্টা পরে সন্ধ্যা আনুমানিক সাত ঘটিকা সময় মৃতু হয়। এসময় তার সাথে পরিবারের কেউ না থাকায় জামাতা নলছিটি থানা, ঝালকাঠি জেলা, ৪ নং রানা পাশা ইউনিয়ন, ২নং ওয়ার্ড রানা পাশা গ্রামের তাকে নিয়ে যায়।
এবিষয়ে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ সাথে কথা বলতে গেলে তাঁরা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে চলে যায়, মুঠোফোনে একাধিকবার কল দিয়ে সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়। ভুক্তভোগী পরিবার থেকে জানান লাশ মাটি দিয়ে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। বিস্তারিত আগামী পর্বে আসছে।