শিরোনাম

| |

দেশে করোনা সংক্রমণ বেড়েছে ৬০ শতাংশ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 2, 2022 11:05 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক ::দেশে করোনা সংক্রমণ বেড়েছে। গত এক সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় ৬০ শতাংশ বেড়েছে সংক্রমণ। এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের পরিচালক (অসংক্রামক রোগ প্রতিরোধ) অধ্যাপক রোবেদ আমিন রোববার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

রোবেদ আমিন বলেন, ২০ ডিসেম্বর থেকে সংক্রমণ বাড়তে শুরু করেছে। ২৭ ডিসেম্বর থেকে সংক্রমণ ২ শতাংশ পার হয়ে যায়। নভেম্বরে দেশে করোনা শনাক্তের সংখ্যা ছিল ৬ হাজার ৭৪৫। ডিসেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২৫৫ জনে।
করোনা শনাক্তের সংখ্যা বাড়তে থাকে গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে। শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

করোনায় বর্তমানে যাদের মৃত্যু হচ্ছে তাদের বেশিরভাগেরই বয়স ৫০-এর বেশি। তবে ৪১ থেকে ৫০ বছর বয়সি মানুষের মধ্যে মৃত্যুর হার ১১।

করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে রোবেদ আমিন বলেন, ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের ভীষণভাবে আক্রান্ত হয়ে যাওয়ার সংখ্যা কম। তবে এ নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। সবাইকে মাস্ক পরতে হবে।

সুত্রঃ যুগান্তর

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ