শিরোনাম

| |

পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ কে ফুলের শুভেচ্ছা জানান বিএমপি কমিশনার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 17, 2021 7:36 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বরিশালে এসে পৌঁছালেন। আজ বুধবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল বিমানবন্দরে এসে পৌছান তিনি।

বরিশাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)সহ বিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ একটি সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ ছাড়াও মেট্রোপলিটন পুলিশের কমান্ড আন্ড কন্ট্রোল সেন্টার এবং নবনির্মিত বিমান বন্দর থানা ভবন উদ্বোধন করবেন বলে জানা গেছে।

 

সফর সূচি অনুযায়ী জেলা পুলিশ লাইনে মেট্রোপলিটন পুলিশের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন আইজিপি। অনুষ্ঠানে মেট্রো ও রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। সমাবেশ শেষে সন্ধ্যার ফ্লাইটে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করবেন তিনি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 28, 2026
Fajr 4:45 am
Sunrise 5:58 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:25 pm
Isha 6:38 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ