শিরোনাম

| |

আমতলীতে ডিআইজি’র পূজা মন্ডপ পরিদর্শন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 14, 2021 6:58 PM
Print Friendly and PDF

আমতলী(বরগুনা)প্রতিনিধি:বরগুনার আমতলীতে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজার পৌর শহরের পূজা মন্ডপগুলো পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান। রাত ৯ টায় আমতলী পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গা মন্দির, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও বন্দে শ্রী বিষ্ণু পরমাপদ মন্দির পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক , আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম এ কাদের মিয়া, আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান, থানার আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম হাওলাদার,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা,আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত পূজা কমিটির সভাপতি শ্যামল কৃষ্ণ কর্মকার,বন্দে শ্রী বিষ্ণু পরমাপদ মন্দিরের সভাপতি শ্রী স্বপন কুমার সরকারসহ সরকারী- বেসরকারী কর্মকর্তা,আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও হিন্দু ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।
ডিআইজি এস এম আক্তারুজ্জামান মহামারি করোনায় পূজায় আগত দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে মন্ডপগুলোতে পূজা অর্চনা করার জন্য অনুরোধ করেন।
উল্লেখ্য এ বছর আমতলী পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নের ১৩টি পূজামন্ডপে শারদীয় দূর্গাউৎসব উদযাপিত হচ্ছে।
মো. মিজানুর রহমান
আমতলী, বরগুনা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 28, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ