শিরোনাম
স্টাফ রিপোর্টার ::আজ ১০ অক্টোবর রবিবার সন্ধ্যা ৬ টায় জেলা প্রশাসন এর সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ পরিবারের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ পরিবারের সম্মেলন ও শারদীয় শুভেচ্ছা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ পরিবারের সভাপতি কমল ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, সংস্কৃতিজন সৈয়দ দুলাল, কাজল ঘোষ সাবেক সভাপতি বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, সংস্কৃতিজন শুভঙ্কর চক্রবর্তী, সাংবাদিক ও সংস্কৃতিজন সাইফুর রহমান মিরন, সাবেক শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরীসহ হাসিমুখ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। শুরুতে জেলা প্রশাসক বরিশাল প্রদীপ প্রজ্জ্বলন করেন। পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। পরিশেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।