শিরোনাম

| |

ঘরে ঢুকে মুখ বেঁধে ধর্ষণ কিশোরীকে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 28, 2021 8:00 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক ::সুনামগঞ্জের শান্তিগঞ্জে বসতঘরে ঢুকে মুখে বেঁধে এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষক ইমন মিয়াকে (২৫) আটক করেছেন পুলিশ।

 

ওই গ্রামের ইউপি সদস্য তেরাই মিয়া জানান, ওই কিশোরীর ভাই তাকে জানিয়েছে, সোমবার রাতে গোসল করছিল নির্যাতনের শিকার কিশোরী। গরমের কারণে পরিবারের লোকজন বাড়ির বাইরে পায়চারি করছিলেন। এ সুযোগে বসতঘরে ডুকে ইমনসহ কয়েকজন ওই কিশোরীকে মুখ বেঁধে ধর্ষণ করে।

কিশোরীর গোঙানি শুনে পরিবারের লোকজন এগিয়ে গেলে ইমনসহ তার সঙ্গীরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ঘটনাটি শান্তিগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। ওই কিশোরীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শান্তিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, কিশোরীর পরিবার আমাদের থানায় বিষয়টি জানিয়েছে। আমরা পুলিশ পাঠিয়েছি। পুলিশ অভিযুক্তকে আটক করেছে। তাকে জিজ্ঞাসবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 23, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ