শিরোনাম

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৩৪

বরিশালে জেলা প্রশাসকের উদ্যোগে ইউনিসেফ এর সহযোগিতায় হ্যান্ড মাইক বিতরণ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১ ৪:০০ অপরাহ্ণ
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার ::দেশে দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বাঁড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও তাই সরকার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী সরকারি বিধি-নিষেধ (লক ডাউন) ঘোষণা করেন। এতে করে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষের জীবন যাপন করাটা কষ্টসাধ্য হয়ে পড়ে। এছাড়া চেয়ে খাওয়া মানুষের খাবারের কষ্টোটা বহুগুণে বেড়ে যায় এমন পরিস্থিতিতে বরিশাল শহরের ১০ টি স্বেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসনের সহযোগিতায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রতিদিন দুপুরে ৩ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে রান্না করা উন্নত মানের খাবার বিতরণ করে আসছে।

এছাড়া করোনা প্রতিরোধে বরিশাল নগরীতে প্রচার প্রচারণা চালানোর পাশাপাশি সচেতনতা সৃষ্টির কাজ করেন। আজ ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় জেলা প্রশাসন ও ইউনিসেফ এর আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর উদ্যোগে ইউনিসেফ বরিশাল এর সহযোগিতায় ১০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে হ্যান্ড মাইক বিতরণ করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ চীফ বরিশাল এএইচ তৌফিক আহমেদ। এসম আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদাসহ ইউনিসেফ এর সদস্য ও ১০ টি সংগঠনের সদস্য উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা সংগঠনের সভাপতির হাতে হ্যান্ড মাইক এবং ইউনিসেফের তথ্য বহুল বিভিন্ন প্রকাশনা তুলে দেন।

এসময় ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়, জেলা প্রশাসকের উদ্যোগে জেলা প্রশাসন ও ইউনিসেফ এই ১০ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সাথে নিয়ে ইয়ুথ এঙ্গেজমেন্ট ফর কোভিট রেসপন্স নামের একটি প্লাটফর্মে কাজ করবে। সংগঠনগুলো হচ্ছে-এসএনডিসি, লাল সবুজ সোসাইটি, বরিশাল ব্লাড ডোনার্স ক্লাব, হাসিমুখ পরিবার, মানবী, ইয়ূথ প্ল্যান ফর সোসাইটি, সহচরী, উচ্ছ্বাস, অসহায় মানুষের পাশে এবং আহার।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
June 7, 2026
Fajr 3:43 am
Sunrise 5:06 am
Zuhr 11:56 am
Asr 4:37 pm
Maghrib 6:47 pm
Isha 8:10 pm
Dhaka, Bangladesh
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ