শিরোনাম

| |

ভাইয়ের হাতে বোনের মৃত্যু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 13, 2021 8:53 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক ::পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে বোন পারুল খাতুন (২৫) নিহত হয়েছেন। রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পাবনার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে দুপুরের দিকে পাবনা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

নিহত পারুল ওই গ্রামের আজেদুল ইসলামের স্ত্রী। নিহতের চাচাতো ভাই একই গ্রামের আজিবর হোসেনের ছেলে মোকলেছ আলী (৩০)। ঘটনার পর অভিযুক্ত মোকলেছ পলাতক রয়েছেন।

পরিবারের বরাত দিয়ে ফরিদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, শিশুদের খেলাধুলা ও মারামারি নিয়ে সকাল আটটার দিকে মোকলেছ ও পারুলের কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে ক্ষুব্ধ মোকলেছ লাঠি দিয়ে পারুল খাতুনকে মাথায় আঘাতসহ মারপিট করে।

 

এ ঘটনায় আহত পারুলকে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। দুপুর দেড়টার দিকে পাবনায় নেওয়ার পথে পারুলের মৃত্যু হয়।

 

ওসি মাসুদ আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর থেকে চাচাতো ভাই মোকলেছ পলাতক রয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 23, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ