শিরোনাম

| |

সিলেটে গণপিটুনিতে ডাকাত নিহত, গুলিবিদ্ধ ৫

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 12, 2021 1:04 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক ::  সিলেটের গোলাপগঞ্জে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। রোববার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ঢাকা দক্ষিণের দত্তরাইল মিশ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

গুলিবিদ্ধরা হলেন- ঢাকা দক্ষিণের পশ্চিম দত্তরাইল গ্রামের মৃত সাহাবুদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২২), মানোয়ার হোসেন (২৪), একই এলাকার আতিব আলীর ছেলে সাইদুল ইসলাম (৪০), বকু মিয়ার ছেলে আরমান আহমদ (৩০) ও মনন আহমদের ছেলে দুলাল আহমদ (২৭)।

 

গ্রামবাসী সূত্রে জানা যায়, রোববার ভোরে দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের জ্ঞান সেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা বাড়ির বাসিন্দাদের অস্ত্রের মুখে জিম্মি করে এক হাজার ডলার, নগদ দুই লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

 

এদিকে এলাকায় ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করে। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে পাঁচজন আহত হন। এক পর্যায়ে বাকি ডাকাতরা পালিয়ে গেলেও গ্রামবাসী এক ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। এতে ওই ডাকাত ঘটনাস্থলেই মারা যায়।

 

গোলাপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বলেন, ডাকাতি শেষে পালানোর সময় স্থানীয় জনতার মারধরে এক ডাকাত মারা গেছেন। ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র ও লুট করা কিছু মালামাল উদ্ধার হয়েছে। বাকি ডাকাতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 23, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ