শিরোনাম

| |

ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 7, 2021 7:26 PM
Print Friendly and PDF

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার। সোমবার পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার এ ঘোষণা দেন।

প্যানেল মেয়র ২ নির্বাচিত করা হয় ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির খান ও প্যানেল মেয়র ৩ নির্বাচিত করা হয় সংরক্ষিত কাউন্সিলর তাছলিমা বেগমকে। গত ২৮ আগস্ট এ সংক্রান্ত রেজ্যুলেশন করে পৌর পরিষদ। পৌর মেয়ররের কক্ষে প্যানেল মেয়র ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম তালুকদার।

প্যানেল মেয়র তরুণ কর্মকার ঝালকাঠি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি। তরুণ কর্মকার প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ