শিরোনাম

| |

কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 4, 2021 2:20 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিবুর রহমান (৩৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার (০৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের কাউনিয়ারচর এলাকার আন্তর্জাতিক পিলার ১০৫৪ এর কাছে এ ঘটনা ঘটে। শহিবুর রহমান উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের আমবাড়ি গ্রামের মৃত এরাজ আলীর ছেলে।
সীমান্তবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে শহিবুরসহ কয়েকজনের একটি দল সীমান্তে গরু চোরাচালানের উদ্দেশে যায়।
এ সময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশি ওই দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হন শহিবুর।
সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসার পথে মারা যান তিনি। শনিবার সকালে পুলিশ শহিবুরের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়ন সদর দফতরের হাবিলদার সহকারী মুকিব জানান, সীমান্তে গুলির শব্দ শুনে একটি টহল দল নৌকা নিয়ে যায়।
এ সময় কাউকে দেখতে পায়নি তারা। পরে স্থানীয়দের কাছে শহিবুরের গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার খবর পুলিশকে জানানো হয়।
তিনি আরও বলেন, গুলির শব্দ শুনতে পেলেও বিষয়টি বিএসএফের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, নিহতের পরিবারের দাবি, তারা সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়েছিল।
এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবি ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 22, 2026
Fajr 4:42 am
Sunrise 5:55 am
Zuhr 11:42 am
Asr 3:50 pm
Maghrib 5:30 pm
Isha 6:42 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ