শিরোনাম

| |

ফেসবুক ‘হা হা’ রিঅ্যাক্ট দেয়ায় ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখম

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 4, 2021 1:46 PM
Print Friendly and PDF

নিউজ ডেস্ক :: ঢাকার ধামরাইয়ে ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা, মা ও বড় ভাইও মারধরের শিকার হয়েছেন। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।

 

এর আগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ধামরাই থানার নতুন দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটলে রাতে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রলীগ নেতার বাবা বিমল দাস।

 

ভুক্তভোগী ছাত্রলীগ নেতা হলেন ধামরাইয়ের নতুন দক্ষিণপাড়া এলাকার বিমল দাশের ছেলে সজল দাশ। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সজল বলেন, আমার কর্মীকে গতকাল আসাদের বাড়ির সামনে মারধর করছিল রিপনসহ কয়েকজন বখাটে। আমি তাদের থামাতে গিয়ে জানতে পারি আমার কর্মী নাজমুল ফেসবুক গ্রুপের কোনো এক পোস্টে হা হা রিঅ্যাক্ট দিয়েছিল। এই বিতর্কের জেরে নাজমুলকে মারধর করছিল তারা। পরে আমি বিষয়টি সমাধানের চেষ্টা করি। দ্বিতীয়বারের মতো বিষয়টি নিয়ে আবারও এলাকায় মীমাংসা করা হয়।

 

তিনি আরও বলেন, মীমাংসা হওয়ার পরও গতকাল দুপুরে আমার ভাইকে বাড়ির পাশের রাস্তায় মারধর করতে থাকে রিপন, হালিম, সেলিমসহ কয়েকজন। বিষয়টি দেখে আমি আমার বাবা ও মা এগিয়ে গেলে লোহার রড দিয়ে আমার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। আমার মা-বাবাকেও তারা লাঞ্ছিত করে। পরে আমাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এলাকাবাসী আমাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

এ ব্যাপারে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে। এ ঘটনায় এক ছাত্রলীগ নেতা চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 23, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ