শিরোনাম

| |

১ কোটি টিকা দেবে ইউরোপীয় ইউনিয়ন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 2, 2021 4:05 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক  : করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে এক কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনজি টিরিংক একথা জানিয়েছেন।

বৃহস্পতিবার কসমস ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক: ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক ওয়েবিনারে ইইউ রাষ্ট্রদূত রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জন্য এক কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি আমরা। আমরা জানি, এটি পর্যাপ্ত নয়। তবে আমরা আশা করি, আরও বেশি দিতে পারব।

ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে মূল বক্তব্য দেন রেনজি টিরিংক। এ সময় দরিদ্র দেশগুলোকে সহযোগিতার ক্ষেত্রে ইইউসহ উন্নত দেশের উদ্যোগহীনতার সমালোচনার জবাব দিতে গিয়ে টিকা দেওয়ার কথা জানান রাষ্ট্রদূত।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, উন্নত, ধনী দেশ যারা, তারা সব টিকা নিয়ে বসে আছে, আর ব্যবহারও করতে পারে না, ফেলে দিচ্ছে। এটা কী ধরনের ইথিক্যাল অ্যান্ড মর‌্যাল ভ্যালুজ?

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে ইইউ রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, আমরা বলতে পারি, বৈশ্বিক করোনাভাইরাস মোকাবিলায় অন্যতম চালিকাশক্তি ইউরোপীয় ইউনিয়ন। আমরা চলতি বছরের মধ্যে বিশ্বব্যাপী ২০ কোটি ডোজ টিকা সহায়তা দেব। ইইউ ও এর সদস্য রাষ্ট্রগুলো ইতোমধ্যে মহামারি মোকাবিলায় ১৬ বিলিয়ন ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে। সুতরাং উন্নয়নশীল দেশের সহযোগিতায় আমাদের পদক্ষেপকে অবমূল্যায়ন করবেন না।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ