শিরোনাম

| |

বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন ও মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 2, 2021 9:58 AM
Print Friendly and PDF

নিজেস্ব প্রতিবেদন :: বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ মৎস্য চাষী ও মৎস্যজীবিদের মাঝে উপকরণ ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক। 

বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি এই স্লোগান নিয়ে আজ ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর বরিশাল এর আয়োজনে বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন ডিসি লেকে ১০৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর শুভ সূচনা করেন বিভাগীয় কমিশনার বরিশাল ও জেলা প্রশাসক বরিশাল। পরে সকাল ১০ টায় প্রশিক্ষণ কেন্দ্র মৎস্য বীজ উৎপাদন খামার কাশিপুর বরিশালের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে মৎস্য চাষী ও মৎস্যজীবিদের মাঝে উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ আনিছুর রহমান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল মোঃ আসাদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, উপ প্রকল্প পরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল কামরুল ইসলাম, খামার ব্যবস্থাপক কাশিপুর মৎস্য খামার অচিন্ত কুমার দাস, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসসহ প্রমূখ। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা ৫ জন কর্মকর্তাদের মাঝে মোবাইল ডিভাইস বিতরণ, এছাড়া ১৮ জন মৎস্য চাষিদের মাঝে ঝুঁকি ভাতা হিসেবে ১০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ। বরিশাল জেলায় ৩ জন শ্রেষ্ঠ মৎস্য চাষিদের মাঝে ক্রেস্ট বিতরন, এবং ৪ জন মৎস্য চাষিদের মাঝে উপকরণ হিসেবে এয়ারেটর বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 28, 2026
Fajr 4:45 am
Sunrise 5:58 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:25 pm
Isha 6:38 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ