শিরোনাম

| |

ঝালকাঠিতে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 1, 2021 7:22 PM
Print Friendly and PDF

মো নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত করা হয়েছে। এ উপলক্ষে বুধবার ১লা সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে রাজাপুর উপজেলা বিএনপি’র আয়োজনে উপজেলা সদরের বাইপাসমোড় এলাকায় বিএনপি’র প্রধান কার্যালয় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক তালুকদার এ্যাড. আবুল কালাম আজাদ। প্রধান বক্তা উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. নাসিম উদ্দিন আকন।

উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল হক নান্টুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিন, নলছিটি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. খন্দকার ওহেদুল ইসলাম বাদল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. মাসুদুর রহমান মোল্লা, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. নুর হোসেন, সদস্য মো. জাকির হোসেন মিনু, মো. হায়দার সিকদার, উপজেলা যুবদলের সভাপতি মো. জাকারিয়া সুমন, উপজেলা মহিলাদলের সভাপতি নাজমুন নাহার পুতুল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রতন দেবনাথ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আনোয়ার পাশা নিপু। এ সময় উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শহীদ আল-মামুন অভিক।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ