শিরোনাম

| |

বিএম কলেজের সামনে প্রেমিকের সাথে অভিমান করে প্রেমিকা ক্ষত-বিক্ষত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 24, 2021 7:29 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদকঃ প্রেমিকের সঙ্গে অভিমান করে ব্লেড দিয়ে নিজের মুখমণ্ডল ও হাত ক্ষতবিক্ষত করেছে এক ছাত্রী।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) প্রধান গেটের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম। তিনি জানান, নিজেদের মধ্যে কথার কাটাকাটরি এক পর্যায়ে ওই তরুণী এ ঘটনা ঘটান।

সঙ্গে থাকা প্রেমিক তরুণ তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছেন। সেখানে মেয়েটি চিকিৎসাধীন।

জানা গেছে, ২৬ বছর বয়সী ওই ছাত্রী বিএম কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী।

তার মূল বাড়ি উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকায়। বর্তমানে তিনি নথুল্লাবাদ সংলগ্ন জিয়া সড়ক ভাড়া বাসায় থাকেন।

জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার লাকুটিয়া সড়কের বাসিন্দা শাওন খানের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেমের সর্ম্পক ছিল তার।

দুজনে মঙ্গলবার বিকেলে বিএম কলেজের সামনে দেখা করতে এসে কথা কাটাকাটি হয়।

এ সময় উত্তেজিত হয়ে নিজের ভ্যানিটি ব্যাগ থেকে ব্লেড বের করে মুখমণ্ডলে ও হাতে আঘাত করে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 29, 2026
Fajr 4:45 am
Sunrise 5:58 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:25 pm
Isha 6:38 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ