শিরোনাম
আসাদুজ্জামান ::বরিশালে শক্ত অবস্থান থাকায় দক্ষিনবঙ্গের পদ্মার পাড় থেকে কুয়াকাটা পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগ এখন অতীতের যে কোন সময়ের চেয়ে শতগুন বেশি শক্তিশালী। এই শক্ত বলয় তৈরির মহানায়ক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। যার এক ঘন্টার নোটিশে লক্ষ নেতাকর্মি জমায়েত হয়। সেই জনপ্রিয় নেতা ও সিটি মেয়রকে লক্ষ করে বৃস্টির মতো গুলি বর্ষনে শত নেতা কর্মি গুলিবিদ্ধ এবং তাকে প্রধান আসামী করে মামলা রুজুসহ আহত নেতাদের গ্রেফতারে গোটা দক্ষিনবঙ্গের আওয়ামীলীগ জীবন্ত লাশ হয়ে মনোবল হারিয়ে দুমড়ে মুচড়ে গিয়েছে। আওয়ামীলীগ করার মনোবল হারিয়ে ফেলেছে লক্ষ লক্ষ নেতা কর্মি। বরিশালের নন্দিত মেয়র শওকত হোসেন হিরনের পারাজয় এবং পরে মৃত্যু বরন করলে বরিশালের আওয়ামীলীগ ঘর থেকে বের হয় নি। কোন পদ পদবী ছাড়াই ঐ সময়ে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ দিন রাত শ্রম দিয়ে নেতা কর্মিদের বাড়ি বাড়ি গিয়ে সকলকে সতেজ করে আওয়ামীলীগকে শক্তিশালী করে ছিলেন। কর্মি ভালোবাসায় ও যোগ্যতা অর্জন করে হয়েছেন সিটি মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক। পারিবারিক পরিচয় ছাড়াও সাদিক আব্দুল্লাহ এই বঙ্গের শ্রেষ্ঠ দক্ষ আওয়ামী সংগঠক। আমলাতন্রের ক্ষমতার বাহাদুরীতে তিনি আজ মামলার প্রধান আসামী।জেলা মহানগর ও সিটি কর্পোরেশন মিলে আসামী ৬ শতাধিক। আনেকে কারাগারে রয়েছেন। বাসায় বাসয় চলছে অভিষান। এটা রাজনীতিকদের জন্য অসুভ সংকেত।
যদি একটু পিছনের দিকে যাই. তাহলে দেখা যায় মহান স্বাধীনতা যুদ্ধে জয় লাভের পর জাতীর জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিলো এই দেশের কতিপয় বিপদগামী প্রশাসন ও আমলারা। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও হত্যা করেছিলো বিপদগামী সরকারী আমলারা। মঞ্জুর হত্যা করেছিলো একই শ্রেনী ভুক্ত লোক। বাংলাদেশে যত অঘটন ঘটেছিলো তার একটাও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারনে ঘটেনি।কতিপয় আমলাদের ক্ষমতার লোভ ও বাহাদুরীর দুর্বৃত্তায়নের কারনেই ঘটেছিলো। আজ যারা সাদিক আব্দুল্লাহকে ঘায়েল করতে পিছন থেকে কলকাঠী নাড়ছেন তারা অনেকেই আওয়ামীলীগের মনোনয়ন না পেলে মোবাইল বন্ধ করে বিদেশে আয়েসী জীবনের জন্য পারি জমাবেন । অথবা অন্য দলের মনোনয়নের অফার পেলে দল বদল করে চলে যাবেন । সেরনিয়াবাত পরিবারে কখনো এটা করার সুযোগ নেই। কারন এই পরিবারের ৬ জন জীবন দিয়েছিলো আওয়ামীলীগ করার কারনে।
এই মাসেই জীবন দিয়েছিলেন তারা । ভাগ্যক্রমে বেচে যাওয়া শিশু সাদিক আব্দুল্লাহ গতকালও ভাগ্যক্রমে বেচে গিয়েছেন। গুলিতে যদি তার কিছু হয়ে যেতো হাতলে কি হতো? এটা ভাববার বিষয়। অনুধাবনের বিষয় । বিসিএস ক্যাডারদের সংগঠনের সভাপতি পানিস্পদ মন্ত্রনালয়ের সচীব কবির বিন আনোয়ার। প্রতিমন্ত্রী বরিশাল সদর আসনের এমপি কর্নেল জাহিদ ফারুক শামীম। সংগত কারনেই মেয়র সাদিক আব্দুল্লাহকে নিয়ে এডমিন এ্যাসেশিয়েশনের বিজ্ঞপ্তিটির শব্দ চয়ন এবং বাক্য ব্যাবহার আক্রমনাত্মক হওয়া অসমিচীন নয়। সিটি মেয়র ও প্রতিমন্ত্রীর অভ্যন্তরীন দন্দ ও ক্ষমতার লড়াইয়ের বিষয়টি অনেকাংশে স্পস্ট।
১/১১ সেনা সমর্থিত সরকারের আমলে বরিশাল কালি বাড়ি রোড সেরনিয়াবাত ভবনে অভিযান হয়েছিলো। আমরা অনেক গনমাধ্যম কর্মিরাই দুর থেকে দেখেছি। গতকাল সেই ভবনের সামনে ও পিছনে যে পরিমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখেছি তা ১/১১ এর সময় সহ বিরোধী দলের কোন সরকারের আমলেও দেখিনি। মনে হয়েছিলো দেশে নতুন সরকার এসেছে।। একে অপরকে ঘায়েল করতে মিথ্যার ফুলঝুড়ি আর কার কতো ক্ষমতা তা দেখানোর প্রতিযোগিতা চলছে। মধ্য খানে দক্ষিনবঙ্গের শক্তিশালি আওয়ামীলীগ এখন শক্তি হারিয়ে ঘরমুখো হয়ে নিজেকে বিষোধাগার করছে । অতি দ্রুত এর অবসান হওয়া উচিত।