শিরোনাম

| |

বরিশালে ইউএনওর বাসায় হামলার ঘটনা প্রধানমন্ত্রীকে জানালেন ওবায়দুল কাদের

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 19, 2021 2:02 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক ::  বরিশালে ইউএনওর বাসায় হামলার ঘটনা প্রধানমন্ত্রীকে জানালেন ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক :: বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসায় হামলার ঘটনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্ট উপলক্ষে স্মরণ সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, এই অনুষ্ঠানে অংশ নেয়ার আগেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমি পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছি। পুলিশ জানিয়েছে তারা ১৫ জনকে গ্রেপ্তার করেছে। দোষীদের ধরতে অভিযান চলছে। নেত্রীর নির্দেশে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। কাউকে ছাড় দেয়া হবে না।

গতকাল বুধবার রাতে শোক দিবসের ব্যানার অপসারণের জেরে সিটি করপোরেশন ও আওয়ামী লীগ নেতাকর্মীরা ইউএনও’র বাসায় হামলা চালানো হয়। হামলা চালানোর পর ইউএনও কার্যালয়ে পুলিশ অবস্থান নিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ফের ইউএনওর বাসভবনে হামলা করেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 27, 2026
Fajr 4:44 am
Sunrise 5:57 am
Zuhr 11:42 am
Asr 3:47 pm
Maghrib 5:27 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ