শিরোনাম

| |

বরিশালে করোনায় মারা যাওয়া ২৫০ জনকে দাফন করল চরমোনাই ইসলামী আন্দোলন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 8, 2021 7:43 PM
Print Friendly and PDF

এস এল টি তুহিন :: বরিশালে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৪৮ জনের দাফন সম্পন্ন করল চরমোনাই পিরের দল ইসলামী আন্দোলন। এর মধ্যে মহানগরীতে ১৮৪ জন এবং জেলা জুড়ে ৬৪ জনকে দাফন করা হয়েছে। দলটি করোনা রোগীদের অক্সিজেন সরবরাহসহ নানা সেবা দিয়ে যাচ্ছেন। আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির জেলা কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম। সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম বলেন, গত ২৮ জুলাই থেকে করোনা রোগীদের বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে আসছেন। এরই মধ্যে জেলার বিভিন্ন জায়গায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬৪ ব্যক্তিকে নিয়মানুযায়ী দাফন করা হয়েছে। এ ছাড়াও করোনায় আক্রান্ত ৮৬ ব্যক্তির বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে অক্সিজেন সিলিন্ডার। এই সেবা কার্যক্রম পরিচালনায় বরিশাল নগরীতে ৪০ জন ও উপজেলাগুলোতে পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করছে। এই কার্যক্রমের গতি বৃদ্ধিতে কয়েক দিনের মধ্যে আরও অক্সিজেন সিলিন্ডার সংযোজন করা হবে। এদিকে মহানগর ইসলামী আন্দোলনের উদ্যোগে চরমোনাই ভলান্টিয়ার্স সার্ভিস এ পর্যন্ত ১৮৪ জন মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করেছে। সংগঠনের মিডিয়া সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন টিটু বলেন, সবশেষ শুক্রবার নগরীতে চিকিৎসক ক্যাপ্টেন (অব.) সিরাজুল ইসলামকে দাফন করেছেন তারা। এ ছাড়া মহানগরে অক্সিজেন সেবা দেওয়া হয়েছে ২৭৫ জনকে। মহানগরে প্রায় ৬০ জন স্বেচ্ছাসেবী সদস্য গত ২ মাস ধরে করোনায় সেবা প্রদান করেছে। করোনা স্বেচ্ছাসেবক টিমের আহ্বায়ক মাস্টার নুরুল হক মিয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপদেষ্টা আ. মালেক কাফরা ও মুহাম্মদ জামিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আ. মান্নান কাফরা, সদস্যসচিব হাফিজুর রহমান, যুগ্ম সদস্যসচিব আবদুল রাজ্জাক, সদস্য এসএম রফিকুজ্জামান, জাকির হোসেন কাফরা, আবুল খায়ের, আবুল কালাম আজাদ ফজলুর রহমান প্রমুখ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ