শিরোনাম
বরিশাল সংবাদ ডেস্ক :: শতভাগ করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসাবে যাত্রা শুরু করেছে বরিশাল জেনারেল (সদর) হাসপাতাল। করোনা ইউনিটের জন্য সম্পূর্ন প্রস্তুত করা হয়েছে ১০০ টি বেড। প্রত্যেক বেডের সাথে সংযুক্ত করা হয়েছে সেন্ট্রাল অক্সিজেন। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহের জন্য প্রস্তুত করা হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটর। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মলয় কৃষ্ণ বড়াল বলেন, হাসপাতালে ১’শ বেড প্রস্তুত রয়েছে। যার মধ্যে ৮৫ টি বেডে সেন্ট্রাল অক্সিজেন সংযোগ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, গতকাল রোববার পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৪৫ জন রোগী ভর্তি রয়েছে। জেলা সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মনোয়ার হোসেন বলেন, করোনা ইউনিটের জন্য ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। তাই জেনারেটর প্রস্তত রাখার পাশাপাশি বিদ্যুতের দ্বিতীয় (ডাবল) সংযোগ দেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেছি। আশা করছি সেটিও খুব দ্রুত সময়ে হয়ে যাবে। উল্লেখ্য শতভাগ করোনা রোগীর চিকিৎসা শুরু হওয়ায় হাসপাতালে বহিঃ বিভাগ ছাড়া অন্য সকল চিকিৎসা বন্ধ রয়েছে।