শিরোনাম

| |

বরিশাল বিভাগের ৪৭ হাসপাতালে শনাক্তের পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা গ্রহন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 1, 2021 5:09 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক :: করোনা প্রকোপের মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। ইতিমধ্যে বরিশাল বিভাগে ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পিরোজপুরের একজনকে তার নিজ বাড়িতে এবং অপর ৩ জনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। ডেঙ্গু মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। অপরদিকে শের-ই বাংলা মেডিকেলের ৪টি মেডিসিন ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা কয়েছে বলে জানিয়েছেন পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৭ জুলাই পিরোজপুরে প্রথম একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। ডেঙ্গু আক্রান্ত ২৪ বছর বয়সের ওই যুবক কোন হাসপাতালে ভর্তি না হয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য বিভাগ নিয়মিত তার খোঁজ খবর রাখছে বলে তিনি জানান। এদিকে গত শনিবার শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, ডেঙ্গু আক্রান্ত সন্দেহে গত বৃহস্পতিবার ৩ জন রোগী হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়। গত শনিবার তাদের পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বরিশাল বিভাগে জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারি ৪৭টি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে ডেঙ্গু রোগ শনাক্তের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। জ্বরে আক্রান্ত কোন রোগী ভর্তি হলে তাদের করোনার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার নির্দেশনা দেয়া হয়েছে। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানান, হাসপাতালের ৪টি মেডিসিন ইউনিটে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়েছে। সন্দেহজনক রোগীদের পরীক্ষার আওতায় আনা হচ্ছে। করোনা ভাইরাস ও ডেঙ্গুর লক্ষণ প্রায় একই হওয়ায় চিকিৎসার শুরুতে দ্বিধায় পড়ছেন চিকিৎসকরা। এ কারণে এই ধরনের রোগীদের করোনা ও ডেঙ্গু উভয় পরীক্ষা করানো হচ্ছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 29, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ