শিরোনাম
আবু সায়েম, বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলায় সরকারের দেয়া বিধিনিষেদ মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার জন্য নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন বাউফল উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৩ জুলাই) দুপুরের পর থেকেই মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অহেতুক ভাবে বাইরে বের হওয়া মানুষেদেরকে বাধ্য করেছেন ঘরে ফেরাতে । যারা বাইরে বের হয়েছিলেন তারা বাইরে বের হওয়ার সঠিক কারন না দেখাতে পারলে নেয়া হচ্ছে আইনী ব্যবস্থা।
আইন অমান্য করে বাইরে বের হওয়ায় উপজেলা সদরের মূল সড়কে অভিযান পরিচালনা করে ২২ ব্যাক্তি প্রতিষ্ঠানকে করা হয়েছে ১৬,৩০০ টাকা জরিমানা।
অভিযান পরিচালনা করেন বাউফল উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন।
বিকেল ৪ ঘটিকায় শুরু হয়ে এ অভিযান চলে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত। পুলিশের তৎপরতা ছিলো চোখেঁ পড়ার মতো। ব্যস্ততম স্থানগুলোতে ছিলো ভুতুরে পরিবেশ।
অভিযান চলাকালীন সময়ে বিনামূল্য মাস্ক বিতারন করা হয়, এর আগে সরকারের দেয়া নির্দেশনা সকলকে মানার জন্য মাইকিং এর মাধ্যমে চালানো হয় সচেতনাতামূলক প্রচারনা।
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বলেন, “কঠোর বিধি নিষেধ শতভাগ বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে কাজ করছি, যারা বিধি নিষেধ মানছে না তাদের জরিমানা করা হচ্ছে। এছাড়াও পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে”।
আবু সায়েম
বাউফল প্রতিনিধি