শিরোনাম

| |

 চট্টগ্রামে  প্রেমিকাকে বশ করতে ডাবপড়া দিতে রাজি না হওয়ায় গৃহবধূকে খুন!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 13, 2021 6:07 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক :: চট্টগ্রামের বাঁশখালীতে প্রেমিকাকে বশিকরণ করতে ‘ডাবপড়া’ দিতে রাজি না হওয়ায় এক গৃহবধূকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন মেয়েসহ অন্তত তিনজন।

সোমবার (১২ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার শিলকূপ ইউনিয়নের টাইমবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম ফাতেমা বেগম (৪২)। তিনি একই এলাকার মোস্তাক আহমদের স্ত্রী। এ ছাড়া আহতরা হলেন— নিহত ফাতেমার মেয়ে পাখি আক্তার (২২), তাদের আত্মীয় রাবেয়া বেগম (৩৫) ও তার মেয়ে বৃষ্টি (১০)।

এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ এহসান (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি শিলকৃপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকার ইব্রাহীমের ছেলে।
জানা যায়, ফাতেমার কাছে এহসান ‘ডাবপড়া’ নেওয়ার জন্য আসেন। এ সময় এহসান ফাতেমাকে বলেন— আমি এক মেয়েকে ভালোবাসি। তাকে আমি পেতে চাই। কিন্তু ফাতেমা ‘ডাবপড়া’ দিতে অসম্মতি জানালে ক্ষিপ্ত হয়ে বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত দা দিয়ে প্রথমে ফাতেমাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। পরে রাস্তায় বের করে দা দিয়ে ঘাড়ে, পিঠে ও মাথায় জখম করে। এ সময় বাধা দিতে গিয়ে আরও তিনজনকে কুপিয়ে জখম করে ওই যুবক।

বাঁশখালী থানার উপপরিদর্শক প্রদীপ চক্রবর্তী বলেন, এক বছর আগে ওই নারীর থেকে অভিযুক্ত এহসান একটি তাবিজ নিয়েছিলেন। তাবিজে ফল না পাওয়ায় সকালে ডাবপড়া নিতে আসেন তিনি। এ সময় ডাব কাটার দা দিয়ে ওই নারীকে কুপিয়ে জখম করে।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় এহসান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 24, 2026
Fajr 4:43 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:41 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ