শিরোনাম
বরিশাল সংবাদ ডেস্ক :: ভোলায় ডাকাতি করতে এসে ৩ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শিশুর বাবা ও মাকে থানায় নেয়া হয়েছে। থানা পুলিশ সুত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে মঙ্গলবার মধ্যরাতে মঞ্জুর আলম ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাত দেড়টার দিকে ঘরের সামনের দরজা খুলে ৪ জন ডাকাত ঘরে প্রবেশ করে। যাদের সকলের শরীর কালো পোশাক দিয়ে ঢাকা ছিল। ঘরে প্রবেশ করার বিষয়টি টের পান মঞ্জুরের স্ত্রী শাহনাজ বেগম। এক পর্যায়ে ডাকাতরা শাহানাজের হাত-পা ও মুখমন্ডল বেঁধে ডাকাতি করে। ডাকাতি চলাকালে শাহানাজের ৩ মাসের ঘুমন্ত শিশু মারিয়া সজাগ হয়ে কান্নাকাটি করে। তখন ডাকাতরা তাকে ঘরের পিছনে থাকা পুকুরে ফেলে দেয়। ঘরে থাকা ১ হাজার ২০০ টাকা ও ১ ভড়ি ওজনের স্বর্নালংকার নিয়ে ডাকাতরা চলে যায়। ডাকাত দল যাওয়ার পর কৌশলে শানাহাজ শব্দ করলে ঘরে থাকা তাঁর ঘুমন্ত স্বামী মঞ্জুর আলম ও শাশুড়ী সজাগ হয়ে পুকুর থেকে শিশু মারিয়াকে উদ্ধার করে। কিন্তু ততক্ষনে শিশু মারিয়া মারা যায়। গতকাল বুধবার সকালে বিষয়টি জেনে ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন ও ইন্সপেক্টর (তদন্ত) আরমান হোসেনসহ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়াও ময়না তদন্তের জন্য শিশুটির মরদেহ মর্গে পাঠিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা মঞ্জুর আলম ও মা শাহানাজ বেগমকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, ঘটনাটির সুষ্ঠ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
| নামাজের সময়সূচি | |
|---|---|
| November 2, 2026 | |
| Fajr | 4:47 am |
| Sunrise | 6:00 am |
| Zuhr | 11:41 am |
| Asr | 3:43 pm |
| Maghrib | 5:23 pm |
| Isha | 6:36 pm |
| Dhaka, Bangladesh | |
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||