শিরোনাম

| |

বরিশালে সপ্তাহব্যাপী সরকারি বিধি-নিষেধ বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযানে ৭৭৯টি মামলায় ৯,৪১,৯০০ টাকা জরিমানা আদায়।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 7, 2021 2:05 PM
Print Friendly and PDF

 নিজেস্ব প্রতিবেদন :: দেশের করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বাঁড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা তাই সরকার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী গত ১ জুলাই থেকে সপ্তাহব্যাপী সরকারি বিধি-নিষেধ (লক ডাউন) ঘোষণা করেন সরকার তারি ধারাবাহিকতায় আজ ৭ জুলাই বুধবার দিনব্যাপী জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে বরিশাল জেলা ও মহানগরীতে ৭ দিনের বিধি-নিষেধ বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে। লকডাউন এর সপ্তম দিনে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নেতৃত্বে বরিশাল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৪ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। বরিশাল জেলায় দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযানে ৭৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দন্ডবিধি ২৬৯ ধারার পৃথক মামলায় ৬৭ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়। বরিশাল মহানগরীতে ৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ৪০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে বিভিন্ন অপরাধে ৩৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি বরিশাল জেলার ১০ টি উপজেলায় অভিযান পরিচালনা করেন ৮ জন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি ৩৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে পৃথক মামলায় ৩২ হাজার ৮৫০ টাকার জরিমানা আদায় করা হয়েছে। গত এক সপ্তায় জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে বরিশাল জেলা ও মহানগরীতে ১২৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বারা মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৭৭৯ টি মামলায় মোট ৯ লক্ষ ৪১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। মহানগরীতে ৪৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০৪ টি মামলায় ২ লক্ষ ৭৮ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি বরিশাল জেলার ১০ টি উপজেলায় ৭৯ জন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন ৪৭৫ টি মামলায় ৬ লক্ষ ৬৩ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 5, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ